,

কাইরন পোলার্ডের মৃত্যুর গুজব

news-image

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে নিয়ে ইন্টারনেটে ভুয়া খবর ছড়িয়েছে। কয়েক জন ইউটিউবার শুক্রবার দাবি করতে থাকেন, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার!

মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আসল ব্যাপার হল, যে সময়ে গুজবটি রটানো হয়েছে ওই সময়ে পোলার্ড শেখ জায়েদ স্টেডিয়ামে আবু ধাবি টি-১০ লিগে খেলছিলেন। এই মৌসুমে তিনি ডেকান গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিচ্ছেন।

পোলার্ডের এই সময় বাংলাদেশে থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। পরে বোঝা যায় টি-১০ খেলতেই ঢাকায় আসেননি এই তারকা।

পোলার্ডের মৃত্যুর গুজব সংক্রান্ত মোট চারটি ভিডিও দেখা গেছে ইউটিউবে। ফেইসবুকেও কয়েকটি ভিডিও পাওয়া গেছে। টুইটারেও ছড়িয়েছে এগুলো।

অদ্ভুত এই গুজব দেখে হতাশা প্রকাশ করেন অনেক নেটিজেন। ব্যাকিং দ্য ট্রুথ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এভাবে মন্তব্য করা হয়, ‘এমন গুজব দেখে হতাশ হলাম। তিনি জীবিত আছেন, লিগ খেলছেন। মৃত্যুর খবর দেখে আমার তো হার্টঅ্যাটাক হওয়ার জোগাড়।’

সুরেশ ভিজে নামের আরেক জন লিখেছেন, ‘ভুয়া নিউজ। পোলার্ড সুস্থ আছেন, ভালো আছেন।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক