,

আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরের পথে

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় দফায় আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়।

বেলা একটার দিকে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে চারটি জাহাজে ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা সেখানে পৌঁছে।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প ও তার বাইরে থাকা অন্তত ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে দুই বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

সরকারের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে প্রথম দফায় ভাসানচরে নেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গা ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু