,

ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাল এক লাখ ৮ হাজার ডোজ টিকা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়  শুক্রবার (২৯ জানুয়ারি) প্রথমধাপে এক লাখ আট হাজার করোনাভাইরাস টিকা পৌঁছেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ঢাকা থেকে  একটি বিশেষ ভ্যানে করে টিকাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। পরে টিকাগুলো জেলা শহরের মেড্ডা এলাকার ইপিআই ভবনের আন্তর্জাতিক মানের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। সিভিল সার্জন বলেন, টিকা প্রদানের জন্য এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হয়েছে।
এজন্য জেলা সদরে আটটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে টিম গঠন করা হয়েছে। প্রত্যেক টিমে দুইজন টিকাদানকর্মী ও চারজন স্বেচ্ছাসেবক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য