,

টি-টেন লিগ: নাসিরের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল পুনে ডেভিলস

news-image

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন লিগে নাসির হোসেনের দারুণ বোলিংয়ে পুনে ডেভিলস ৭ উইকেটে হারিয়েছে ডেকান গ্লাডিয়েটরসকে। তবে দিনের শেষ ম্যাচে জিততে পারেনি আফিফ হোসেনের দল বাংলা টাইগার্স।

উদ্বোধনী দিনে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বল হাতে তুলে নিয়েই ওভারের দ্বিতীয় বলেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান উইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান সুনিল নারিনকে। ওভারের শেষ বলে নাসিরের শিকার হন হার্ড হিটার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

ডেকান ইনিংসের সপ্তম ওভারে আবারও বল হাতে ফিরিয়ে দেন প্রশান্ত গুপ্তকে। ২ ওভারে ১৮ রান দিয়ে নাসির শিকার করেন ৩ উইকেট।
নাসিরের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৬ রানেই ৪ উইকেট হারায় ডেকান। আজম খানের অপরাজিত ৩৭ রানের কল্যাণে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান তোলে ডেকান।

জবাবে কেনার লুইসের ২৮ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় নাসিররা।

এদিকে দিনের আরেক ম্যাচে বাংলা টাইগার্স হেরেছে দিল্লি বুলসের কাছে, সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব করেছেন ৫ বলে ১০ রান। ওপেনার জনসন চার্লসের ৭৩ ও অধিনায়ক আন্দ্রে ফ্লেচারের ৩২ রানের উপর ভর করে ১২৮ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় দিল্লি।

আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ১৫ বলে ৪১ রান। এভিন লুইসের ৩২ ও রবি বোপারা ৩৮ রানে ৯ ওভারের আগেই আসে জয়।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক