,

বরিশালে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

news-image

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ৮জন আহত হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল বেওয়ারিশ হিসেবে জব্দ করেছে। গুরুতর আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সারে ১১টায় পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইকতিয়ার হাওলাদার ও প্রার্থী আল আমিন হাওলাদার এর সমর্থকদের মধ্যে এলাকায় ভোট পাহারা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক হারুন বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেওয়ারিশ চারটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু