,

সেনাবাহিনীতে যোগদানে তৃতীয় লিঙ্গের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাইডেন প্রশাসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে তৃতীয় লিঙ্গের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৭ সালে ক্ষমতার আসার পরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কেউ সুবিধা বঞ্চিত হবে বা কাজের সুযোগ হারাবে এমন ব্যবস্থা থাকবে না।

জো বাইডেন বলেন, কোনওভাবেই লিঙ্গ পরিচয় সামরিক সেবার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক সেনা প্রধান লয়েড অস্টিন জানান, তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্তির জন্য যথাযথ নীতি গ্রহণ করবে সেনাবাহিনী এবং এই কার্যক্রম দ্রুততার সাথে করা হবে। তথ্য বলছে, ২০১৯ সাল পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের সদস্য সংখ্যা ছিল প্রায় ৯ হাজার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য