,

প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করে ইসরায়েলের চমক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনে করেছে ইসরায়েল। গত ১১ জানুয়ারি দেশটির বেলিংসন হসপিটালে বিশ্বের প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। সেখানকার চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ইরিত বাহার অস্ত্রোপচারটি করেন।

এর মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ৭৮ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক। ওই বৃদ্ধ ১০ বছর আগে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন।

অদ্রবনীয় সিন্থেটিক ন্যানো টিস্যু ব্যবহার করে নির্মিত এ থ্রিডি কর্নিয়া— যা কে-প্রো নামে পরিচিত, সেটি নষ্ট বা অস্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম। ইসরায়েলি প্রতিষ্ঠান ‘কর্নিট’ (CorNeat) এ প্রক্রিয়া সম্পন্ন করে। গত বছরের জুলাই মাসে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনের প্রক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পায়।
চোখের পাতা এবং অক্ষিগোলকের ওপরের অংশের পাতলা পর্দা অর্থাৎ কনজাংকটিভার নিচে পাতলা ওই কৃত্রিম কর্নিয়া স্থাপন করা হয়।

কর্নিট ভিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং কে-প্রোর উদ্ভাবক ডা. গিলাড লিটভিন বলেন, ‘অস্ত্রোপচারটি তুলনামূলক সহজ ছিল এবং এটি করতে এক ঘণ্টারও কম সময় লেগেছে। ’

দৃষ্টিশক্তি ফেরাতে কর্নিয়া প্রতিস্থাপন আগে থেকেই হয়ে আসছে। তবে শুধু কোনো দাতার কর্নিয়ার মাধ্যমেই সেটি সম্ভব। এক্ষেত্রে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন যুগান্তকারী সাফল্য হয়ে উঠবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর