,

শুরুতেই টাইগার শিবিরে হানা, শূন্য রানে লিটনের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। টাইগারদের টার্গেট হোয়াইট ওয়াশ, আর ক্যারিবীয়দের চেষ্টা অন্তত একটি জয়। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। দলীয় ১ রানে শূন্য হাতে বিদায় নিয়েছেন লিটন দাস। আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন এই টাইগার ওপেনার।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাইফউদ্দিন। আর জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ক্যারিবীয় দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জোসুয়া দা সিলভা ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তার বদলে অভিষেক হলো জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
সুনীল আমব্রিস, কেওর্ন ওটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কেওন হার্ডিং, আলজারি জোসেফ, আকিল হোসেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক