,

চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর বিএনপির

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। রোববার বিকেল ৫টার দিকে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। ভাঙচুর চালায় নির্বাচনী কার্যালয়ে থাকা চেয়ার টেবিলেও।

বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ইয়াছিন চৌধুরী আশুর স্ত্রী রানী বেশ কয়েকজন পুরুষ সমর্থককে সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন একই এলাকায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম।

এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন, নুরুল আলমের স্ত্রী শান্তা (৩৫) ও তার ভাইয়ের বউ ইসরাত জাহান (৩৩)।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, ১৯নং ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নৌকা ও মিষ্টি কুমড়া প্রতীকের প্রচারণা চালানোর সময় হঠাৎ করে হামলা চালায় বিএনপি। ইয়াছিন চৌধুরী আশুর স্ত্রী রানীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করেছেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম। সমকাল

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর