,

ম্যাকগ্রাকে টপকে গেলেন অ্যান্ডারসন

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন টেস্ট ক্যারিয়ারে ৩০তম বারের মতো নিলেন ৫ উইকেট। শনিবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মোট ৬ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ৩৮ বছর বয়সে ইনিংসে ৫ উইকেট নিয়ে রিচার্ড হেডলির রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

এদিনের আগে নিউজিল্যান্ডের সাবেক পেসার হেডলির সবচেয়ে বেশি বয়সে (৩৭ বছর) টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল।

অ্যান্ডারসন এদিন হেডলির রেকর্ড ভাঙার সঙ্গে টপকে গেছেন গ্লেন ম্যাকগ্রাকেও।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই আগুন ঝরালেন তিনি। প্রথম ইনিংসে ২৯ ওভার বল করে ৬ উইকেট নিয়েছেন মাত্র ৪০ রান খরচায়।

শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশান ডিকওয়েলাকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্ডারসন টপকে যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকেও। ক্যারিয়ারে ২৯বার টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। শনিবার তাকে টপকে ৩০বার ইনিংসে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন।

পেসারদের মধ্যে এই তালিকায় অ্যান্ডারসনের সামনে শুধুই হেডলি। ৩৬বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কিউই পেসার।

সব মিলে টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। ৬৭বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭বার ইনিংসে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। এই তালিকায় চতুর্থ স্থানে অ্যান্ডারসন। ক্যারিয়ারে ৬০৬টি উইকেট নিয়েছেন ইংরেজ পেসার। ফাস্ট বোলারদের মধ্যে তিনিই শীর্ষে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক