,

শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচে বুধবার ৬ ও দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই সাথে ২-০ ব্যবধানে এগিয়েও আছে বাংলাদেশ। তাই শেষ ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙ্গতে পারে বাংলাদেশ।

তামিম বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা এখনো একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে ম্যাচের আগে এটি কোন উদ্বেগজনক বিষয় নয়। সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনো খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।’

প্রথম ম্যাচে ৪৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫০ রান করেন তামিম। তবে মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে ৪৩ দশমিক ৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানে ৪ উইকেট নেন মিরাজ।

তামিমের ৪৮তম হাফ-সেঞ্চুরিতে ৩৩ দশমিক ২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। তামিম জানান, দীর্ঘদিন পর হাফ-সেঞ্চুরি করতে পেরে খুশী।

তামিম বলেন, ‘ক্রিজে কিছুটা সময় কাটাতে পেরে ভালো লাগলো। ড্রেসিংরুমে অনেকেই মুখিয়ে আছে, ভালো করতে। সকলেই ভালো করতে চায়।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের