,

করোনা জয়ের অভিজ্ঞতা বললেন সানিয়া

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সুস্থতার খবর জানালেন এই টেনিস সুন্দরী।

ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে আবেগময় পোস্ট দিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

সানিয়া লিখেছেন, ‘একটি সমস্যা যা গত এক বছর ধরে চলছে। আমিও কোভিড -১৯ এর কবলে পড়েছিলাম। ওপরওয়ালার দয়াতে এখন আমি সুস্থ এবং একদম ঠিক আছি। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি…।’

৩৪ বছর বয়সী সানিয়া জানিয়েছেন, তিনি গুরুতর কোনো লক্ষণ অনুভব করেননি। তবে এই সময় ছেলের কাছ থেকে দূরে থাকা তার পক্ষে কঠিন ছিল।

সানিয়া লিখেন, ‘আমি ভাগ্যবান যে এই সময়ে আমার কোনো গুরুতর লক্ষণ ছিল না। আমি কোয়ারেন্টাইনে ছিলাম। কিন্তু দুই বছরের বাচ্চা ও পরিবারের থেকে দূরে থাকাই ছিল সবচেয়ে কঠিন বিষয়।’

টেনিস সুন্দরী জানিয়েছেন, সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি সকলকে মাস্ক পরতে ও ঘন ঘন হাত ধোয়ার কথা জানান।

লিখেছেন, ‘এই ভাইরাস কোনো মজার জিনিস না। আমি যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছিলাম। তবুও এর কবলে পড়ে গিয়েছিলাম। আমাদের সকলকে, আমাদের বন্ধু এবং পরিবারকে রক্ষার জন্য কিছু করা উচিত। একটি মাস্ক পরুন, আপনার হাত ধুয়ে ফেলুন এবং নিজেকে এবং আপনার কাছের লোকদের রক্ষা করুন। আমরা এই লড়াইয়ে এক জোট রয়েছি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের