,

বিমানবন্দর থেকে সোজা বাবার কবরে সিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরেই বাবার মৃত্যুর খবর পান মোহাম্মদ সিরাজ। তবে কোয়ারেন্টাইন জটিলতায় দেশে ফেরেননি। সেই সিরাজই ব্রিজবেনে ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক। অস্ট্রেলিয়া মিশন শেষ করে দেশে ফিরে যিনি বিমানবন্দর থেকে সোজা চলে গেলেন বাবার কবরের পাশে।

২০ নভেম্বর ২০২০, এদিন মারা যান সিরাজের বাবা। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্রথম অস্ট্রেলিয়া সফর, কোয়ারেন্টাইনের নানা ধকল এসব ঝক্কির কারণে বাবাকে শেষবার দেখা হয়নি দেশে ফিরে।

ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের পক্ষে তরুণ পেসারকে বলা হয়, তিনি চাইলে পিতার শেষকৃত্যে উপস্থিত থাকতে দেশে ফিরতে পারেন।

যদিও সে পথে হাঁটেননি তিনি। পরিবার ও অধিনায়ক কোহলির পরামর্শ ছিল, বাবার স্বপ্ন পূরণ করতে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার। ছেলেকে দেশের হয়ে খেলতে দেখাই ছিল সিরাজের বাবার একমাত্র স্বপ্ন।

অস্ট্রেলিয়া সফরে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হয় সিরাজের। দুরন্ত বোলিং করে দলকে সিরিজ জিততে সাহায্য করেন সিরাজ। বাবার স্বপ্ন পূরণ করে দেশে ফিরেছেন তরুণ ক্রিকেটার।

দেশে ফেরার পর বাকি ক্রিকেটাররা যেখানে বাড়ির পথে রওনা হন, সেখানে সিরাজের গন্তব্যস্থল ছিল প্রয়াত বাবার কবরস্থান। বিমানবন্দর থেকে সোজো বাবার কবরের পাশে গিয়ে শ্রদ্ধা জানান সিরাজ।

সিরাজকে দীর্ঘ ২ মাস অপেক্ষা করতে হয় বাবার কবরের কাছে গিয়ে শ্রদ্ধা জানাতে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে সিরাজ সোজা পৌঁছে যান খইরতাবাদের কবরস্থানে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারকা ক্রিকেটার বাড়ির পথে রওনা হন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক