,

রোনালদোর গোলে জুভেন্টাস চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সুপার কাপের ফাইনালে শক্তিশালী নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।

বুধবার রাতে মাপেই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য গোলটি করেন আলভারো মোরাতা।

প্রথমার্ধে লড়াই ছিল সমান সমান, তবে আক্রমণ বেশি করেছিল নাপোলিই। কিন্তু ম্যাচ শেষে জয় ছিনিয়ে নেয় জুভেন্টাস।

ম্যাচের ৬৪ মিনিটের সময় কর্নার থেকে উড়ে আসা বল নাপোলির এক ডিফেন্ডারের গায়ে লেগে পড়ে রোনালদোর কাছে। পর্তুগিজ ফরোয়ার্ড সুযোগটি কাজে লাগাতে ভুল করলেন না।

এর পর ৭৮ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন নপোলির ড্রিস মার্টেনস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে ব্যর্থ হন লরেন্স ইনসিনিয়ে।

এরপর ম্যাচের একদম শেষ দিকে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল পান স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক