,

কাভানি-পগবায় শীর্ষস্থান পুনরুদ্ধার ম্যানইউর

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিন চেলসিকে হারিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছিল লেস্টার সিটি। বৃহস্পতিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়ে কয়েক ঘণ্টার জন্য শীর্ষে উঠে ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহামের বিপক্ষে মাঠে নেমে সিংহাসন পুনরুদ্ধার করল।

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল হজম করতে হয় ইউনাইটেডকে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল অফসাইড। যদিও শেষ পর্যন্ত গোল তুলে নেন ফুলহামের ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান।

২১ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেজের ক্রস ঠেকিয়ে দেন ফুলহ্যামের গোলরক্ষক। এডিনসন কাভানির কাছে বল এলে গোল তুলে নেন তিনি।

একের পর এক সুযোগ আসলেও শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না রেড ডেভিলসদের।
ম্যাচের ৬৫তম মিনিটে দুর্দান্ত এক গোল তুলেন পল পগবা। ফুলহ্যামের বক্সের কাছ থেকে বাঁ পায়ের শটে গোল আদায় করে
জয় নিশ্চিত করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা।

ইংলিশ লিগে ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন ম্যানইউ। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির মোট পয়েন্ট ৩৮।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক