,

সাফারি পার্কে কালো ভালুক পরিবারে ২ নতুন অতিথি

news-image

গাজীপুর প্রতিনিধি : চোখ ফোটেনি এখনও। হাঁটাহাঁটিও শুরু হয়নি। কখনও মায়ের বুকে ঘুমিয়ে, কখনও আবার মা ভালুকের স্তন মুখে দিয়ে শুয়ে থাকছে শাবক দুটি। নির্ধারিত বেষ্টনীর একেবারে দেয়ালে ঘেঁষে সতর্ক চোখে তাকিয়ে থাকছে মা কালো ভালুকটি।

বাংলাদেশের প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে থাকা কালো ভালুকের সংসারে আসা দুই নতুন অতিথির সময় কাটছে মায়ের বুকেই।

পার্কের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বুধবার সন্ধ্যায় জানান, ৫ জানুয়ারি ভোরবেলায় একটি কালো ভালুক দুটি বাচ্চা প্রসব করে। নিরাপত্তার কারণে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়নি। তিনি বলেন, গত বছর অন্য একটি কালো ভালুক দুটি বাচ্চা দিয়েছিল। কিন্তু একটি বাচ্চা খেয়ে ফেলে ভালুক নিজেই। নতুন দুটি শাবক নিয়ে পার্কে মোট ভালুকের সংখ্যা দাঁড়াল ১৫।

তিনি বলেন, গত বছর একটি শাবক খেয়ে ফেলার ঘটনায় এবার গর্ভাবস্থায় বিশেষ যত্ন নেওয়া হয় ভালুকটির। একেবারে একা করে রাখা হয় তাকে। শাবক দুটির চোখ ফোটেনি এখনও। আগামী দু-এক দিনের মধ্যে চোখ ফুটবে। তবে বেশ সুস্থ আছে। এই তীব্র শীতের মধ্যেও মায়ের শরীরের ওমে বেশ ভালোই আছে শাবক দুটি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের