,

এমব্রিসকে প্যাভিলিয়নে পাঠালেন মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।

অধিনায়ক এর সিদ্ধান্ত যে সঠিক ছিলো তার প্রমাণ দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের করা প্রথম ওভারেই প্যাভিলিয়নের পথ দেখান ইনিংসের প্রথম ওভারে রুবেলকে ছয় হাঁকানো এমব্রিসকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩.৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৫ রান। ব্যাটিং করছেন ম্যাককার্টি ও ডি সিলভা। মোস্তাফিজ ১.৩ ওভারে ৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। এমব্রিস আউট হওয়ার আগে করেন ৭ রান। এখন বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

এই ম্যাচ দিয়েই প্রথমবার দর্শকহীন কোনও মাঠে খেলার স্বাদ পেতে যাচ্ছে তামিমরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে করোনার জন্য প্রবেশের সুযোগ পাচ্ছেন না কোনও দর্শক।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক