,

আবাহনীর সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচটা সহজেই জিতেছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারায় আকাশি-নীলরা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে একমাত্র গোলে হারিয়েছিল দলটি। গোলটি এসেছিল শেষ মুহূর্তে।

এদিন অবশ্য প্রথমার্ধেই জোড়া গোল আদায় করে মারিও লেমোসের আবাহনী। প্রথমার্ধের ৩৩ মিনিটে ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো দলকে এগিয়ে নেওয়ার পর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেরভেন্স ফিলস বেলফোর্ট।

ব্রাদার্স লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল। নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল দলটি।

এদিকে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা দুই জয়ে আবাহনী ও বসুন্ধরা কিংসের পয়েন্ট সমান ৬ করে।

শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। দুপুর ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে কুমিল্লায়। একই দিনে ঢাকায় বিকেল সাড়ে ৩টায় আবাহনী লিমিটেড খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। সন্ধ্যা ৬টায় পুলিশের প্রতিপক্ষ উত্তর বারিধারা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক