,

ভারত থেকে টিকা আসবে বৃহস্পতিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে বাংলাদেশে আগামীকাল বুধবার নয় বৃহস্পতিবার টিকা আসবে। ভারতীয় কূটনৈতিক সূত্র মঙ্গলবার এ কথা জানিয়েছে।

অন্যদিকে জাহিদ মালেক বলেছেন, ফ্লাইট শিডিউল অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে টিকা আসবে। সেটা আগামীকালও হতে পারে, পরের দিনও হতে পারে। ফ্লাইট শিডিউল এখনো জানা যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুরুতে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে না। টিকা দেওয়া হবে উপজেলা ও জেলা পর্যায়ে। প্রথম আসা টিকা দেওয়া শুরু হবে ঢাকায়।

মন্ত্রী আরও বলেন, দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে না। প্রথমে স্বাস্থ্যকর্মী ও অন্য কর্মীদের মধ্যে টিকা দেওয়া হবে।

মন্ত্রী আজ দুপুর ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে আসেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যদের সঙ্গে সভা করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ভারত থকে ২০ জানুয়ারি ২০ লাখ ডোজ টিকা আসছে বলে সোমবার রাতে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার।

খুরশীদ আলম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও সেরামের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।

ভারতে ১৬ জানুয়ারি ‘কোভিশিল্ড’ নামের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ শুরু হয়েছে। এছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকাটিও প্রয়োগ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু