,

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিন পর আগামী বুধবার থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া উইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। উইন্ডিজ সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া বেনটেক লিমিটেড। ১৭ কোটি ৯৭ লাখ টাকায় স্বত্ব কেনার পর সেটি বেনটেক বিক্রি করেছে টি-স্পোর্টস ও নাগরিক টিভির কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন, টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।

জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশের বাইরে ভারত, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্যের সব দেশ ও ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো সম্প্রচার হবে। স্পাইডার ক্যাম রাখার চেষ্টা চলছে। সেক্ষেত্রে ড্রোন ক্যামেরা ব্যবহারের অনুমতি নিতে হবে সরকারের কাছ থেকে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক