,

ইন্টারের কাছে পাত্তা পেল না জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : ‘আক্রমণাত্মক’ ইন্টার মিলানের কাছে সান সিরোয় রবিবার রাতে সেরি আয় ২-০ ব্যবধানে হেরেছে জুভেন্তাস।

লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার। টানা তিন জয়ের পর হারল ৯ আসরের চ্যাম্পিয়ন জুভেন্তাস।

এদিন ১১তম মিনিটে রোনালদো কাছ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি জুভেন্তাস। পরের মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে দলটিতে যোগ দেওয়া ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান চিলিয়ান এই মিডফিল্ডার।

আক্রমণে আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।

বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। চার বছর পর জুভেন্তাসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ফিওরেন্তিনাকে ৬-০ গোলে হারানো নাপোলি। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা।

১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আগের মতো পাঁচে আছে জুভেন্তাস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের