,

বুক বাইন্ডিং কারখানায় মিললো মাদ্রাসা ছাত্রের লাশ

news-image

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে আনিস বুক বাইন্ডিং কারখানা থেকে মোহাম্মদ শুভ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন দুপুর আড়াইটায় মৃতদেহ উদ্ধার করে। রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন যুগান্তরকে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ওই বুক বাইন্ডিং কারখানার আনিস যুগান্তরকে বলেন, শুভর ভাই শাওন আমার কারখানা দীর্ঘদিন ধরে কাজ করে। গত তিনদিন আগে শুভকে কারখানায় নিয়ে আসে কাজের জন্য।

রোববার দুপুরে কারখানার পাটাতনের ওপর সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় নামিয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু