,

রহমতগঞ্জ রুখে দিল সাইফ স্পোর্টিংকে 

news-image
স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শুরুটা ভালো হলো না ফেডারেশন কাপের রানার্সআপ সাইফ স্পোর্টিংয়ের। দলটির মিশন শুরু হলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড অ্যান্ড সোসাইটির বিপক্ষে পয়েন্ট হারিয়ে।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় দুই দল। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
রহমতগঞ্জের সামনে অবশ্য জয়ের সুযোগও এসেছিল। ১-১ সমতা থাকায় অবস্থায় পেনাল্টি পেয়েছিল দলটি। কিন্তু লরোনিও রেমি স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় বলটা ঠেকিয়ে দেন সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেন।
তবে এই ম্যাচ থেকে রহমতগঞ্জের এক পয়েন্টও বড় অর্জনই বলতে হবে। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচই হেরেছিল পুরান ঢাকার দলটি। গোল করতে পারেনি একটিও। মৌসুমে এদিনই প্রথম গোলের দেখা পেল দলটি।
শুরুতে এগিয়ে গিয়েছিল ফেভারিট রহমতগঞ্জই। ম্যাচের ১৮ মিনিটে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি। তবে বিরতির আগেই খেলায় সমতা ফেরায় রহমতগঞ্জ। ৪০ মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে দুর্দান্ত শটে গোল করেন রেমি।
পরে যিনি ম্যাচের ৫৬ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন। তবে শেষ দিকে রেমিই আবার রহমতগঞ্জকে নিশ্চিত এক গোল হজম থেকে বাঁচিয়েছেন।
রবিবার একই ভেন্যুতে একই সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক