,

তিন দেশে পিকে হালদারের টাকা, জড়িত ৮৩ জন

news-image

নিজস্ব প্রতিবদেক : এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার ভারত, কানাডা ও সিঙ্গাপুরে অর্থ পাচার করেছেন বলে হাইকোর্টে তথ্য দাখিল করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অর্থ পাচারের সাথে ৮৩ জন জড়িত, যাদের অ্যাকাউন্ট এরইমধ্যে জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হাইকোর্টে এ তথ্য দাখিল করেন।

রিপোর্টে বলা হয়, ভারত, কানাড ও সিঙ্গাপুরে বিপুল পরিমান অর্থ পাচার করেন প্রশান্ত কুমার হালদার। রিপোর্টের মাধ্যমে এই শীর্ষ অর্থপাচারকারীর পূর্নাঙ্গ একটি চিত্র দিয়েছে বিএফআইইউ।

সাম্প্রতিক সময়ে যেসব আর্থিক অনিয়ম হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার। প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করে ইন্টারপোলের রেড নোটিশ এখন অন্যতম অর্থপাচারকারী এই পিকে হালদার। তার অর্থপাচারে ইস্যু নিয়ে হস্তক্ষেপ করেন দেশের সর্বোচ্চ আদালত। বিএফআইইউসহ সংশ্লিস্টদের কাছে তথ্য চাওয়া হয় পাচারকারীদের।

রাষ্ট্রপক্ষ বলছে, এই রিপোর্টের মাধ্যমে পি কে হালদারের অর্থপাচারের একটি পূর্ণাঙ্গ চিত্র মিলেছে। যেখানে উঠে এসেছে বিপুল পরিমান অর্থ।

ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এ রিপোর্টের উপর আগামী ২০ জানুয়ারি শুনানি করবে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য