,

এক ডোজের করোনা টিকা মিলবে মার্চেই?

news-image

অনলাইন ডেস্ক : আগামী মার্চ মাসের মধ্যেই করোনাভাইরাসের এক ডোজের টিকা বাজারে আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সামগ্রীর কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)। আর টিকাটি কতখানি কার্যকর হবে তা জানা যাবে এই মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে। গতকাল বুধবার কোম্পানির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. পল স্টোফেলস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডা. পল স্টোফেলস গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, এ বছরের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্য রয়েছে তাদের। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা উৎপাদন বাড়িয়েছে। তবে মার্চ মাসে কী পরিমাণ ডোজ বাজারে তারা আনতে পারবে সেটা এখনো নিশ্চিত নন তিনি।

ডা. স্টোফেলস বলেন, ‘আমরা ২০২১ সালে ১ বিলিয়ন ডোজ উৎপাদনের লক্ষমাত্রা ঠিক করছি। যেহেতু এটা সিঙ্গেল ডোজের টিকা, তাই ১ বিলিয়ন ডোজ মানে ১০০ কোটি মানুষ এই টিকা নিতে পারবে। তবে সারা বছর ধরে ক্রমাগত উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য