,

চীনা দূতাবাসের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

news-image

অনলাইন ডেস্ক : শিংজিয়াং-এ উইঘুর নারীদের সঙ্গে অমানবিক আচরণের কারণে চীনা দূতাবাসের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলেছে, উইঘুর নারীদের সন্তান জন্মদানের মেশিন হিসাবে ব্যবহার করা যাবে না।

মিডল ইস্ট আই জানিয়েছে, এ ধরনের মন্তব্যকে অমানবিক আচরণ অভিহিত করে টুইটার কর্তৃপক্ষ শনিবার চীনা দূতাবাসের টুইট অ্যাকাউন্ট ব্লক করেছে।

উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যা করতে চীনা কর্তৃপক্ষের কর্মসূচি সম্পর্কে টুইটারে সহস্রাধিক মানুষ অভিযোগ তুলেছেন। তারপর গত শনিবার এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস এ ধরনের বক্তব্য দেয়।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে পর্যালোচনার পর দেখা গেছে চীনা কর্তৃপক্ষ ধর্ম-বর্ণ বা বর্ণের ভিত্তিতে এ ধরনের অমানবিক নিষেধাজ্ঞার ব্যবস্থা নিয়েছে, যা আমাদের নীতিমালার বরখেলাপ।

চীনা দূতাবাস পরে টুইটে দেওয়া বিবৃতি মুছে ফেলে। যেখানে বলা হয়েছিল চরমপন্থা নির্মূলের অংশ হিসাবে উইঘুর নারীদের লৈঙ্গিক সাম্যতা বজায় রাখতে ও তাদের প্রজনন স্বাস্থ্য উন্নতির জন্যে ঘন ঘন সন্তান জন্ম দেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

সন্তান ধারণের অধিকার থেকে শুরু করে উইঘুর নাগরিকদের ব্যক্তিজীবনেও হস্তক্ষেপ করছে চীনা প্রশাসন। উইঘুর মুসলিম নারীদের ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করতে বাধ্য করা হচ্ছে।

বন্ধ্যাত্বকরণেও বাধ্য করা হচ্ছে। শুধু উইঘুরদেরই নয়, কাজাখ ও তিব্বতিয়ানদের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে। অবাধে চলছে গণহত্যা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু