,

বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে লন্ডনে চলছে লকডাউন। ঠিক এসময়ে লকডাউনের নিয়ম ভেঙ্গে পুলিশি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, দেশি গার্লকে সাবধানও করেছে ব্রিটিশ পুলিশ।

যদিও প্রিয়াঙ্কার মুখপাত্রের দাবি, লকডাউনের কোনো নিয়মই ভাঙেননি অভিনেত্রী। শুটিংয়ের কাজের অনুমতি তাদের নেয়া রয়েছে।

হলিউড ছবি ‘টেক্সট ফর ইউ-এর শুটিংয়ের জন্য টিমের অন্যান্যদের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তারপরই করোনার নতুন স্ট্রেনের কারণে লকডাউন ঘোষণা করা হয়। বিদেশে আটকে পড়েন প্রিয়াঙ্কা। সঙ্গে অবশ্য স্বামী নিক জোনাস এবং মা মধু চোপড়াও রয়েছেন। আর রয়েছে প্রিয় পোষ্য।

শোনা গিয়েছে, মা ও পোষ্যকে নিয়ে এক বন্ধুর পার্লারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। খবর পেয়েই সেখানে পুলিশ আসে।লকডাউনের নিয়ম ভাঙার জন্য তাকে ও পার্লারের মালিককে কড়া কথা শোনান ব্রিটিশ অফিসাররা। যদিও এ যাত্রায় কোনো জরিমানা দিতে হয়নি পার্লারের মালিক বা প্রিয়াঙ্কাকে। তবে দু’জনকে সতর্ক করা হয়েছে বলে খবর।

ঘটনার পরই লন্ডনের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রিয়াঙ্কার টিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, লকডাউনের কোনো নিয়মই ভাঙেননি প্রিয়াঙ্কা। ছবির জন্য তার মাথার চুলের রং পালটানোর প্রয়োজন ছিল। তাই ওই পার্লারে গিয়েছিলেন। যারা যারা সেখানে ছিলেন প্রত্যেকে কোভিড নেগেটিভ। আর সিনেমা সংক্রান্ত কাজের অনুমতি তাদের নেয়া রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক