,

জৈব সুরক্ষায় আজ থেকে ক্রিকেটারদের অনুশীলন

news-image

স্পোর্টস ডেস্ক : নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আজ রোববার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবে। প্রথম ধাপের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে। করোনা পরীক্ষার ফলের ওপর নির্ভর করে আগামীকালই জৈব সুরক্ষা সৃষ্টি করা হোটেল সোনারগাঁতে প্রবেশ করবেন তারা। সিরিজের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল দশটায় শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সূচি অনুযায়ী খেলোয়াড়রা চার দিন শেরে-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। এরপর আগামী ১৪ ও ১৬ জানুয়ারী নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের পিক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা।

তিনি বলেন, ‘১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।’

আগামীকালই ক্যারিবিয় দলটি ঢাকায় পৌঁছাবে। তবে ১৪ জানুয়ারি অনুশীলন শুরুর আগে তাদেরকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সফরকারী দলটি বিকেএসপিতে ১৮ জানুয়ারী নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবে।

সিরিজকে সামনে রেখে হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাংলাদেশ দলের সকল কোচ ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছেন। তবে এ সিরিজে পাওয়া যাচ্ছেনা স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক