,

করোনার টিকা নিলেন সৌদি বাদশা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। স্থানীয় সময় শুক্রবার তিনি প্রথম ডোজ এই টিকা নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেয়ার দুটি ছবি এবং একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বলছে, সেখানে তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই টিকা তাদের দেশের নাগরিক ও বাসিন্দাদের বিনামূল্যে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর