সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি হুমিকর মুখে, অবৈধভাবে  চলছে বালু উত্তোলন!

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তেমনি ফসলি জমি ক্ষতিগ্রস্ত ও হুমকির মধ্যে পড়েছে আশপাশের বসত ভিটা। উপজেলার
বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামসহ বিভিন্ন স্থানে গভীর গর্ত করে পাইপ নিছে বসিয়ে প্রকাশ্যেই এভাবে বালু উত্তোলন করছে।
উত্তোলনকৃত বালু নিদিষ্ট জায়গায় রেখে বিক্রি করছে। নোয়াপাড়া গ্রামের প্রভাবশালী একব্যক্তি পাঁচ কানি জমি থেকে আইন অমান্য করে বালু তুলছে এবং তার নেতৃত্বে একটি চক্র বালু উত্তোলনের নামে পাশ্ববর্তী জমির মালিকের ৩৪ শতক ধানি জমির একাংশ দখল করে আইল বানিয়ে বালু উত্তোলনের কাজ শুরু করেছে। স্থানীয়রা বলেন, অবৈধভাবে জমি থেকে বালু উত্তোলনে ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। ভূমির মালিকরা জানান, ভূমিদ্যুসুরা আমাদের জায়গা দখল করে আমাদের হুমকি দিচ্ছে এঘটনায় আমরা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। এবিষয়ে আমরা প্রশাসনের সহায়তা
চাই।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো:মাসুদ উল আলম বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া
হবে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস