,

সব ধরনের ক্রিকেট স্থগিত জিম্বাবুয়েতে

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সরকার নতুন করে লকডাউনের পথে হেঁটেছে। এরপরই জরুরি পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

জিম্বাবুয়েতে এক সপ্তাহে রেকর্ড ১৩৪২ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু ঘটেছে। এর প্রেক্ষিতেই দেশজুড়ে কারফিউ জারি হয়েছে। সরকার বন্ধ থাকা স্কুলগুলো খুলে দেওয়ার পথ থেকেও সরে এসেছে।

এই সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেটের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। ৪ জানুয়ারি দেশটিতে ছেলেদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা ছিল। খেলোয়াড়রা ছিলেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে আসরটি স্থগিতের কথা জানিয়েছে।

জানুয়ারির শেষে আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। শুরুতে ভারতে হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতে হওয়ার। তবে এখন সিরিজটিও প্রশ্নের মুখে পড়ে গেল।

এ বছর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তনের বিপক্ষেও সিরিজ খেলা কথা রয়েছে দেশটির।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক