শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছর বরণে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

news-image

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে থার্টি ফার্স্ট নাইটসহ নতুন বছর বরণে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। বছরের প্রধম দিন শুক্রবার হওয়ায় সকাল থেকে বনের সবচেয়ে কাছাকাছি আর্কষণীয় পর্যটন স্পট বাগেরহাটের মোংলার করমজলে পর্যটকদের ভিড় লেগেই ছিল।

করোনা স্বাস্থ্য বিধি মেনে দুপুর পর্যন্ত করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে দেড় হাজারেরও বেশি পর্যটক এসেছে। এর আগে বৃহস্পতিবার এ কেন্দ্রে পর্যটক এসেছিল ৫০০ জন। ডিসেম্বরের শেষ শুক্রবার হয়েছিল প্রায় ৯০০ শত পর্যটক।

করোনা স্বাস্থ্য বিধি মেনে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা লঞ্চসহ নানা ধরনের নৌযানে করে বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে থাকেন। থার্টি ফার্স্ট নাইট উদযাপন, নতুন বছরকে বরণ করতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন সুন্দরবনে। সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, নীলকমল, বঙ্গবন্ধুরচর ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। হঠাৎ করে লোকজনের আনাগোনা বাড়ায় তাদেরকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে। পর্যটকদের আগমন বাড়ায় খুশি পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা।

তারা বলছেন, বছরের প্রথম দিনে যেমন পর্যটকদের আনাগোনা বেড়েছে, এমন অবস্থা যেন সারা বছরজুড়েই থাকে। তাহলে তাতে রাজস্ব বাড়বে সুন্দরবন বিভাগের।

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, নতুন বছরের প্রথম দিনে সুন্দরবনে পর্যটকদের আগমন বিগত দিনগুলোর তুলনায় থার্টি ফার্স্ট নাইটসহ নতুন বছর বরণে অনেক বেড়েছে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন শেষে অনেকে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অবস্থান করছেন। তাদের নিরাপত্তায় সুন্দরবন বিভাগ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ