,

সাকিব-শিশিরের ছবিতে রহস্য

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরের প্রথম দিন একাধিক ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে রহস্যের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। ছবিটি দেখে তার ভক্তরা ধারণা করছেন, দশকসেরা ওয়ানডে একাদশের এই ক্রিকেটার হয়তো তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন।

স্ত্রীর পেটে চুমু খাওয়া ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘শুরু, নতুন সংযোজন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।’

একই ছবি পোস্ট করেছেন সাকিবের স্ত্রীও।

কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হওয়া এই ছবিতে অধিকাংশ মানুষ সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। তবে অনেকে বলছেন, এটি পুরোনোও হতে পারে!

সাকিবের পরিচিত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে। তারা একটা কথাই বলছেন, ‘সাকিবের ব্যক্তিগত বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না। তিনি এমনই। নিজে রহস্য সৃষ্টি করেন। পরে নিজেই সেটির ব্যাখ্যা দেন। ’

এর মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেছেন, ‘এই মুহূর্তে সাকিবের সঙ্গে যোগাযোগ করা কঠিন। কিছুটা সময় গেলে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’

‘খোঁজ নিয়ে যত দূর জানলাম, তাতে মনে হচ্ছে এটি পুরোনো ছবি। আমার দেখে মনে হয়েছে বাংলাদেশেই তোলা।’

গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইরামের মা হন শিশির। ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের