,

ব্রিজের গার্ডারের সঙ্গে বাসের ধাক্কায় এক নারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : বগুড়ার কাহালুতে নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের যাত্রী এক নারীযাত্রী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার দরগাহাট বগুড়া ভান্ডার জুটমিলের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ফাহিমা বেগম (৪০)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামের আফজালের স্ত্রী।

জানা গেছে, বগুড়া থেকে সাকিব পরিবহনের একটি বাস ক্ষেতলাল যাচ্ছিল। পথিমধ্যে দরগাহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের গ্রাডারের সাথে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ফাহিমা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু