,

বাংলাদেশে ক্যারিবীয় ক্রিকেটারদের করোনা টেস্ট হবে ৫ বার

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় মাসাধিক কালের জন্য বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ক্রিকেটারদের অন্তত ৫ দফা কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার সম্মুখীন হতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বিসিবির প্রধান ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী বলেন, এই কর্যক্রম নির্বিঘ্ন করার জন্য বোর্ড ইতোমধ্যে তাদের প্রস্তুতি শুরু করেছে। আগামী ১০ জানয়ারি বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে ক্যারিবীয় দলের।

দেবাশীষ চোধুরীর বলেন, ‘ঢাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সফরকারী দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করা হবে। তৃতীয় দিনে দ্বিতীয় দফায় চলবে নমুনা সংগ্রহ কার্যক্রম। আর তৃতীয় দফার নমুনা সংগ্রহ করা হবে ছয় সাত দিন পর। চতুর্থ দফা নমুনা সংগ্রহ করা হবে সিরিজের মধ্যভাগে। করোনা পরীক্ষার জন্য পঞ্চম দফায় নমুনা গ্রহন করা হবে দলটি দেশে ফেরার আগে।’

অবশ্য চতুর্থ দিনেই অনুশীলনে নামতে পারবে সফরকারী ক্যারিবীয় দল। বাংলাদেশে পৌঁছানোর চতুর্থ দিনে তাদেরকে ভেন্যুতে আসার অনুমতি দেওয়া হবে। সপ্তম দিন পর্যন্ত নিজেদের মত করে অনুশীলন করতে পারবে তারা। তবে ওই সময়ের মধ্যে অনুশীলনের জন্য তাদেরকে নেট বোলার বা সাপোর্ট স্টাফ সরবরাহ করা হবে না।

দেবাশীষ চোধুরী বলেন, ‘নেট বোলার ও সাপোর্ট স্টাফদের একই ভাবে করোনা পরীক্ষা করানো হবে। এ জন্য কিছু সময়ের প্রয়োজন হবে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা অস্টম দিন থেকে ক্যারিবীয়দের সঙ্গে নেটে বল করতে পারবে। কারণ আমরা সন্দেহভাজনদের ক্যারিবীয়দের সংস্পর্শে যাবার অনুমতি দিতে পারি না। তাই নেট বোলারদেরও একই ভাবে করোনা পরীক্ষা করানো হবে। আমরা তাদেরকে দূরত্বে রাখার পর সপ্তম দিনে ক্যারিবীয়দের অনুশীলনের সময় নেটে বোলিংয়ের অনুমতি দেব।’

আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে ওয়ানডে অনুশীলন ম্যাচ দিয়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে ২০ জানুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর পর দুই ম্যাচের টেস্ট শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৮ থেকে ৩১ জানুয়ারি চার দিনের অনুশীলন ম্যাচে অংশ নিবে সফরকারীরা। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩ থেকে ৭ জানুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক