,

দুইয়ে থেকেই রিয়ালের বছর শেষ

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে বাজে দিন পার করলো রিয়াল মাদ্রিদ। টানা জয়ের ছন্দে ছুটতে থাকা রিয়াল এলচের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বছর শেষ করলো।

নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও ২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থেকে বছর শেষ করেছে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি।

লা লিগায় গতকাল বুধবার রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এলচে। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। আর অতিথিদের হয়ে জালের দেখা পান ফিদেল।

পুরো ম্যাচে আধিপত্য রেখেও প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারেনি রিয়াল। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৪টি অন টার্গেট শট নেয় স্বাগতিকেরা। যার মধ্য ছয়টিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। কিন্তু রিয়াল লক্ষ্যে পাঠাতে পেরেছে কেবল একটি।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় স্বাগতিকেরা। কিন্তু ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় ক্রস পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড মারেন টনি ক্রুস। পাঁচ মিনিটের মাথায় আরেকবার ব্যর্থ হয় রিয়াল।

এরপর ২০ মিনিটে গোলের দেখা পেয়ে যায় রিয়াল। মার্কো আসেনসিওর দূরপাল্লার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে বাধা পায়। ফিরতি বল ছুটে গিয়ে গোল নিশ্চিত করেন লুকা মদ্রিচ।

এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়াল শিবিরে। বিরতির পর সমতায় ফেরে অতিথিরা। ৫২ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ফিদেল। রিয়ালের ডি-বক্সে প্রতিপক্ষের খেলোয়াড় ফাউল হলে পেনাল্টি পায় এলচে। পেনাল্টি থেকে সহজ স্পট কিকে গোল নিশ্চিত করেন ফিদেল। এরপর আর গোল না এলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ চ্যাম্পিয়ানদের।

চলতি লিগে ১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে এলচে। অন্য দিকে লুইস সুয়ারেজের একমাত্র গোলে গেটাফেকে হারানো অ্যাথলেটিকো মাদ্রিদ আছে সবার শীর্ষে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের