,

অল্পের জন্য রক্ষা পেলেন আজহারউদ্দিন

news-image

স্পোর্টস ডেস্ক : ভাগ্যের জোরে বেঁচে গেলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। রাজস্থানের সুরওয়ালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েন আজহার। তবে সাবেক ক্রিকেটারের বড় কোনও ধরনের আঘাত লাগেনি।

স্থানীয় গণমাধ্যমের খবর, লালসট-কোটা হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখেই বোঝা যায় দুর্ঘটনা কতটা গুরুতর ছিল। তবে আজহারউদ্দিন বড় কোনও আঘাত ছাড়াই কোনও রকমে বেঁচে যান। আজহার জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন। আজহারের সঙ্গে থাকা ব্যক্তির অল্প চোট লেগেছে।

সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আজহার। তখনই গাড়ির টায়ার ফেটে বিপত্তি দেখা দেয়। উল্টে যায় গাড়িটি। সুরওয়াল থানার পুলিশ আধিকারিক চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সকলকেই নিরাপদে উদ্ধার করা গিয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক