,

আজ রণবীর-আলিয়ার বাগদান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে আটকে আছে করোনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছিলেন প্রেমিক রণবীর। তবে এবার আর মনে হয় এই বিয়ে আটকে রাখতে পারল না করোনা!

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আজই নাকি বাগদান সারতে যাচ্ছেন রণবীর-আলিয়া। স্থান ভারতের রাজস্থানের রনথাম্বোরের আমান হোটেল।

প্রতিবেদনে বলিউড হাঙ্গামা জানিয়েছে, মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দর থেকে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের উদ্দেশে যাত্রা করেন রণবীরের মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর সাহানি, বোনজামাই ভারত সাহানি এবং ভাগ্নি সামারা। এ ছাড়া জয়পুরের উদ্দেশে রওনা দেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কয়েক ঘণ্টা পর একই স্থানে উড়ে যান রণবীর-আলিয়া। শুধু তা-ই নয়, রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখার্জিও সেখানে উপস্থিত হয়েছেন।

আর আলিয়ার বাবা মহেশ ভাট রাজস্থানের রনথাম্বোরে অবস্থান করছেন। করণ জোহর গোয়া থেকে আজ সকালে একই স্থানে উড়ে যাওয়ার কথা রয়েছে।

ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলিউড হাঙ্গামাকে বলেছে, ‘তাঁরা সবাই রনথাম্বোরের আমান হোটেলে একসঙ্গে রয়েছেন। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম, নতুন বছরের ছুটি কাটাতে একত্র হয়েছেন। কিন্তু যখন রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে উপস্থিত হন, আমরা ভাবতে বাধ্য হই যে আজই বাগদান সারছেন তাঁরা। আমরা আরো শুনেছি, খুব গোপনে আজ হোটেলে বাগদান সারবেন তাঁরা। আর তা না হলে তাঁদের পরিবার এবং বন্ধুরা উড়ে এসে কেন একত্রে অবস্থান করবেন।’ দরজার আড়ালে কিছু একটা হতে চলেছে বলে আরো একটি সূত্র জানিয়েছে গণমাধ্যমটিকে।

ভারতের একাধিক গণমাধ্যমে রণবীর-আলিয়ার বাগদানের এমন খবর প্রকাশিত হলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কারো পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর