,

তামিল অভিনেতা রাম চরণ করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার অভিনেতা রাম চরণ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জনপ্রিয় এই অভিনেতার দেয়া পোস্টের বরাত দিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তিনি জানিয়েছেন, তার শরীরে কোনো ধরনের লক্ষণ নেই এবং তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। একইসঙ্গে, গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে যাওয়ারও পরামর্শ দিয়েছেন রাম চরণ।

রাম চরণ লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। কোনো লক্ষণ নেই এবং আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। আশা করি শিগগিরই আরও শক্তি সঞ্চয় করে ফিরে আসব।’

গত মাসে রাম চরণের বাবা অভিনেতা চিরাঞ্জিভিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য জানা যায়, পরীক্ষায় ত্রুটির কারণে তার ফলাফল ‘পজিটিভ’ এলেও তিনি আসলে আক্রান্ত হননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য