,

ডু প্লেসির ১৯৯ রানে দক্ষিণ আফ্রিকার বিশাল সংগ্রহ

news-image

স্পোর্টট ডেস্ক : শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৬২১ রানের পুঁজি গড়ে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশায় পুড়তে হলো ফ্যাফ ডু প্লেসিকে। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ১৯৯ রানে আউট হয়ে গেছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে পেয়েছে রেকর্ড পুঁজি।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে সোমবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৬২১ রানের পুঁজি গড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই প্রোটিয়াদের সর্বোচ্চ সংগ্রহ।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ৩৯৬ রান। অর্থাৎ ২২৫ রানের লিড পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। লঙ্কানরা দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ৬৫ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো সফরকারীরা পিছিয়ে আছে ১৬০ রানে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি ২৭৬ বলে ২৪ চারে নিজের ইনিংস সাজান। আগের দিন ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন ডিন এলগার (৯৫)। এদিন তেম্বা বাভুমা ৭১, কেশভ মহারাজ ৭৩, মুলডার ৩৬ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বাধিক ৪ উইকেট নেন। এছাড়া বিশ্ব ফার্নান্দো ৩টি ও দাসুন শানাকা ২ উইকেট নিয়েছেন।

কুশল পেরেরা ৩৩ ও দিনেশ চান্দিমাল ২১ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ১৬০ রানে পিছিয়ে

শ্রীলঙ্কা ৩৯৬ (চান্দিমাল ৮৫; সিপামলা ৪-৭৬) এবং ৬৫/২ (এনগিদি ২-২৮)

দক্ষিণ আফ্রিকা ৬২১ (ডু প্লেসি ১৯৯, এলগার ৯৫, মহারাজ ৭৩; হাসারাঙ্গা ৪-১৭১)।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক