শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার তথ্য প্রকাশ করায় চীনে এক সাংবাদিকের কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উহানে করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব নিয়ে তথ্য প্রকাশ করার জেরে চীনের একজন সাংবাদিককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাংবাদিক ঝ্যাং ঝান (৩৭) এর আইনজীবী জানিয়েছেন, দ্বন্দ্ব তৈরি ও পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য উসকানি দেওয়ার দায় চাপানো হয়েছে ঝ্যাং ঝানের ওপর।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে তথ্য প্রকাশ করেছিলেন তিনি। ওই ঘটনার জেরে এ বছরের মে মাসে তাকে আটক করা হয়।

করোনা সংক্রমণের প্রায় এক বছর পর এসে তাকে কারাদণ্ড দেওয়া হলো। এদিকে বেশ কয়েক মাস ধরে অনশনে করছেন ঝ্যাং ঝান। তার আইনজীবীর দাবি, ঝ্যাং ঝানের শারীরিক পরিস্থিতি ভালো নয়। উহানে করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশ করার জেরে চীনে যেসব সাংবাদিক বিপাকে পড়েছেন, ঝান তাদের একজন।

স্থানীয় সময় সোমবার সকালে ঝ্যাং ঝান সে দেশের সাংহাই আদালতে আইনজীবীর সঙ্গে উপস্থিত হন। অভিযোগে বলা হয়, করোনাভাইরাসে সংক্রমণ নিয়ে স্বাধীনভাবে রিপোর্ট করার জন্য এ বছরের ফেব্রুয়ারি মাসে উহানে গিয়েছিলেন ঝ্যান।

ঝ্যাং ঝানের করা প্রতিবেদনগুলোতে সেখানকার সাংবাদিকদের আটকের তথ্য এবং জবাব চাওয়া পরিবারগুলোকে হয়রানির ঘটনার উল্লেখ ছিল বলে জানিয়েছে চীনের বেসরকারি মানবাধিকার সংস্থা দ্য নেটওয়ার্ক অব চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স (সিএইচআরডি)।

সিএইচআরডি বলছে, এ বছরের ১৪ মে ঝ্যাং ঝান নিখোঁজ হয়ে যান। তার পরদিন জানা যায়, তাকে সাংহাই থেকে চারশ মাইল দূরে আটক করে রেখেছে পুলিশ। এবার তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হলো।

সূত্র: বিবিসি, ডিজিটাল জার্নাল

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ