শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে লঙ্কান রাজত্ব

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮-র জুনে উইন্ডিজের সঙ্গে শেষ সেঞ্চুরি করেছিলেন দিনেশ চান্দিমাল। জানুয়ারির পর বছরে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের। কিন্তু ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থামতে হয়েছে তাকে।

অবশ্য আক্ষেপ থাকার কথা নয় চান্দিমালের। কারণ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন তারা সুবিধাজনক অবস্থানে।

টস জিতে ব্যাটিংসহায়ক উইকেটে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। চান্দিমালের ৮৫ ও ধনঞ্জয়া ডি সিলভার ৭৯ রানে ৬ উইকেটে ৩৩৮ রান করেছে সফরকারীরা।

৭৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন ডি সিলভা। রান নেওয়ার সময় শিরায় টান পড়ে তার। চান্দিমাল ও ডি সিলভা মিলে চতুর্থ উইকেট জুটিতে ১৩১ রান তোলেন।

এরপর নিরোশান ডিকভেলাকে নিয়ে আরও ৯৯ রান যোগ করেন চান্দিমাল। এ দুই জুটিতেই ভালো অবস্থানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ডিকভেলা ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। বোলারদের জন্য কঠিন পিচেও উইয়ান মালডার ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম দিন শেষে

শ্রীলঙ্কা প্রথম ইনিংস

৩৪০/৬ (৮৫ ওভার) (করুনারত্নে ২২, পেরেরা ১৬, মেন্ডিস ১২, চান্দিমাল ৮৫, ধনাঞ্জয়া ৭৯ আহত অবসর, ডিকভেলা ৪৯, শানাকা ২৫*, হাসারাঙ্গা ১৮, রাজিথা ৭*; এনগিডি ১/৫৪, সিপামলা ১/৬৮, নরকিয়া ১/৬০, মুলডার ৩/৬৮)।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম