,

‘রানমেশিন’ উইলিয়ামসন ভোগাচ্ছেন পাকিস্তানকে

news-image

স্পোর্টস ডেস্ক : ‘রানমেশিন’ যাকে বলে! কেন উইলিয়ামসন মাঠে নামলে প্রতিপক্ষের দুশ্চিন্তা বাড়তেই থাকে। যেমনটা মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে বেড়ে চলেছে পাকিস্তানের। কিউই দলপতি টেস্টের প্রথম দিন শেষে সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। নিউজিল্যান্ডও বড় সংগ্রহের পথে, ৩ উইকেটে তুলেছে ২২২ রান।

এই ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ২৫১ রানের মহাকাব্যিক ইনিংস বেরিয়ে এসেছিল উইলিয়ামসনের উইলো থেকে। কিউই ব্যাটিং স্তম্ভ টানা দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে চলে এসেছেন। দিন শেষে তিনি অপরাজিত আছেন ৯৪ রানে।

অথচ শুরুটা যেমন হয়েছিল, প্রথম দিনটা পাকিস্তানের হতে পারতো। টসভাগ্যে জিতে বোলিং বেছে নেয়ার পর কিউই ব্যাটসম্যানদের বেশ চেপে ধরেছিল সফরকারিরা। বল হাতে আগুন ঝরাচ্ছিলেন শাহীন শাহ আফ্রিদি।

ইনিংসের তৃতীয় বলেই উইকেট। টম লাথামকে (৪) আজহার আলির ক্যাচ বানিয়ে ফেরান শাহীন শাহ। শুরুতেই উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড তুলতে পারে মাত্র ১৩ রান।

প্রস্তর যুগের এই ব্যাটিং করেও যেন ভুল হয়ে গিয়েছিল কিউইদের। অতি ধীরগতিতে খেলতে গিয়ে ১১তম ওভারে এসে শাহীন শাহর দ্বিতীয় শিকার হন টম ব্লান্ডেল। ২৯ বলে ৫ রান করে থার্ড স্লিপে ইয়াসির শাহর ক্যাচ হন এই ওপেনার। ১৩ রানে ২ উইকেট হারিয়ে তখন বিপদে নিউজিল্যান্ড।

সেখান থেকে কেন উইলিয়ামসন আর রস টেলরের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১২০ রান। থিতু হয়ে যাওয়া এই জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছেন প্রথম দিনে পাকিস্তানের সেরা বোলার শাহীন শাহই।

ইনিংসের ৫৭তম ওভারে বাঁহাতি এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দেন টেলর। ১৫১ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেন ৭০ রান।

তবে চতুর্থ উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে আরেকটি জুটিতে পাকিস্তানকে হতাশ করেছেন উইলিয়ামসন। ৮৯ রানে অবিচ্ছ্ন্নি আছেন তারা। ২৪৩ বলে ৮ বাউন্ডারি আর এক ছক্কায় উইলিয়ামসন অপরাজিত ৯৪ রানে। ৪২ রানে তার সঙ্গে ব্যাট করছেন নিকোলস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা