,

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা

news-image
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারত থেকে করোনার ভ্যাকসিন আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন দেশে আসবে।
বৃহস্পতিবার বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ।
তিনি বলেন, শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না। শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
‌মন্ত্রী বলেন, করোনায় আমেরিকা ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। ৮০ ভাগ রোগী বাসায় থেকে টেলিমেডিসিনে ভালো হয়েছেন। ২ হাজার ডাক্তার ও ১৫০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে স্বল্প সময়ে।
জাহিদ মালেক বলেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক যারা মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন দ্রুততম সময়ে তাদের প্রণোদনা দেয়ার ব্যবস্থা হচ্ছে। তাছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, পুরো ইউরোপ লকডাউনে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে রেখেছে।  এখন করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সুস্থ থেকে সতর্কতার সঙ্গে সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর