,

টি-টেন লিগে ৬ ক্রিকেটার বাংলাদেশের

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোট হচ্ছে। টি-টোয়েন্টির পর টি-টেন লিগও বেশ জনপ্রিয়তা পেয়েছে। দুবাইয়ে আগামী বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। যে টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার।

৮ দলের টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হয়েছে বুধবার। ড্রাফটে দল পাওয়া ৬ বাংলাদেশি ক্রিকেটার হলেন-তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি, মেহেদি হাসান, আফিফ হোসেন আর নাসির হোসেন।

নাসিরকে দলে নিয়েছে পুনে ডেভিলস। তার দলের আইকন ক্রিকেটার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এই দলে নাসিরের সঙ্গে আছেন মোহাম্মদ আমির, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজন্থা মেন্ডিসের মতো তারকারা।

বাংলাদেশের সবচেয়ে বেশি তিন ক্রিকেটার নিয়েছে টি-টেন লিগের দল মারাঠা অ্যারাবিয়ান্স। এই দলে আছেন তাসকিন, মোসাদ্দেক আর মুক্তার। দলটির আইকন ক্রিকেটার পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া মোহাম্মদ, হাফিজ, লরি ইভান্স, প্রবীণ তাম্বের মতো পরিচিত মুখ আছেন।

বাংলা টাইগার্সে এবার বাংলাদেশি ক্রিকেটার কম। দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান আর আফিফ হোসেনকে নিয়েছে দলটি। তাদের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমানের মতো তারকা।

শুধু তারাই নন। এই টুর্নামেন্টে দেখা যাবে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, সুনিল নারিন, কাইরন পোলার্ড, ইমরান তাহির, মোহাম্মদ নবি, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওয়াহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টারদের।

টুর্নামেন্ট শুরু ২৮ জানুয়ারি থেকে, চলবে ৬ ফেব্রয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচ হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক