,

ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ক্যাপ ৩ কোটি টাকায় বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটের কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপটি নিলামে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে (২ কোটি ৯২ লাখ টাকা) কিনে নিয়েছেন একজন ব্যবসায়ী।

পিটার ফ্রিডম্যান নামের একজন ব্যবসায়ী ক্যাপটি কিনেছেন। তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। আমার ইচ্ছা এই ক্যাপ পুরো অস্ট্রেলিয়া ঘুরে মানুষকে দেখাব। খবর স্কাই স্পোর্টসের

ক্রিকেটের কোন স্মারক হিসেবে ব্যাডম্যানের ক্যাপ দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পেল। এর আগে সর্বোচ্চ মূল্য পেয়েছিল শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ। যা বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।

গত সপ্তাহে ব্র্যাডম্যানের ক্যাপটি নিলামে তোলা হয়েছিল। কিন্তু সেসময় নিলাম মূল্য ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি না উঠায় তখন সেটি বিক্রি করা হয়নি।

ব্র্যাডম্যান ২০ বছর অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দলটির সাবেক এ অধিনায়ক ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত ৫২ টেস্ট ম্যাচ খেলে ৬ হাজার ৬৯৬ রান সংগ্রহ করেন। টেস্টে ৯৯.৯৪ গড়ের জন্য তাকেই ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটসম্যান মানেন অনেকে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক