,

ফারিয়ার গান অর্ধ কোটি ভিউ ছাড়াল (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ‘পটাকা’ নামের গান দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। আলোচিত সেই গানের পর নুসরাত ফারিয়া নিয়ে এসেছেন তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। ১৩ অক্টোবর প্রকাশ হওয়া এই গানটিও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অফিসিয়াল (এসভিএফ) নামক ইউটিউব চ্যানেলে গত (১৩ অক্টোবর) মধ্যরাতে প্রকাশের পর এখনও বুস্ট কিংবা কোন প্রমোশন ছাড়াই ৫১ লাখের বেশিবার গানটির ভিডিও দেখেছেন দর্শক। গানটি যারা দেখেছেন তাদের বেশিরভাগেরই বক্তব্য, নুসরাত দারুণ গেয়েছেন। গানটির কোরিওগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও প্রশংসা করেছেন সমালোচকরা।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, শ্রোতা-দর্শক আমাকে, আমার গানকে ভালোবেসে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন এটাই আমার শিল্পী জীবনের অন্যতম বড় একটা প্রাপ্তি মনে হয় আমার কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সব শ্রোতা-দর্শকদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি তাদের।পাশাপাশি গানটির ভিডিও এই পর্যন্ত এসেছে, যারা সবসময় ক্যামেরার পিছনে থেকে আমাকে সহোযোগিতায় করেছেন। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

নুসরাত ফারিয়া বলেন, নিজের একটি গান অথবা সিনেমা যখন শ্রোতা-দর্শক পছন্দ করেন তখন অন্য রকম একটি ভালোলাগা কাজ করে। উৎসাহ পাই। আরও ভালো-ভালো কাজ করার জন্য এই উৎসাহ , খুব কাজে লাগে একজন শিল্পী জীবনে।

গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীতও তার করা। জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

এদিকে,শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামে একটি ওয়েব ফিল্মে শুটিং করতে গিয়ে (১২ ডিসেম্বর) আক্রান্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া। বর্তমানে সুস্থ আছেন এবং নিজ বাসায় আছেন।

এই মুহূর্তে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা।শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ । দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ও ‘ঢাকা ২০৪০’ দু’টি সিনেমায় কাজ করছেন তিনি।লকডাউনের আগেই কলকাতায় ‘ভয়’ নামে একটি সিনেমার কাজ করে এসেছেন ফারিয়া। পাশাপাশি কলকাতার ‘বিবাহ অভিযান টু-তেও তাকে দেখা যাবে। দুটি সিনেমাতেই ফারিয়ার বিপরীতে আছেন তার প্রথম সিনেমার নায়ক অঙ্কুশ হাজরা। দুটি সিনেমারই অর্ধেক করে কাজ বাকি। অন্যদিকে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংও শিগগির শুরু হওয়ার কথা রয়েছে। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করবেন।এছাড়াও নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ নামের নতুন একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান