,

ওয়েস্ট ইন্ডিজ বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসছে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। এই সিরিজের জন্যে বিশাল বহর পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, বাংলাদেশ সফরে প্রায় ২৫ সদস্যের দল আসবে।

গণমাধ্যমকে হার্পার বলেন, এটা একটা সংক্ষিপ্ত সিরিজ। তাই আমরা ওয়ানডের খেলোয়াড়দেরও দলের সঙ্গে রাখবো। কোনো খেলোয়াড় যদি ইনজুরি পরে তাহলে আমাদের অসুবিধা হবে না। একই সঙ্গে ওয়ানডে সিরিজ বা টেস্ট সিরিজের প্রস্তুতিও নেয়া যাবে।

সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক