,

বাড়িতে সন্তান প্রসবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতি মায়ের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে সন্তান প্রসবের পর রক্তক্ষরণের ফলে সাবিনা আখতার (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যার সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা আখতার কালিসীমা গ্রামের আলী হোসেনের স্ত্রী। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ সাবিনার প্রসব ব্যাথা উঠলে স্বামীর বাড়িতে ধাত্রীর মাধ্যমে নরমাল ডেলিভারিতে ছেলে সন্তান প্রসব হয়। প্রসবের পর বাচ্চা ও মা সুস্থ ছিল।

প্রসবের কিছুক্ষণ পর সাবিনার খিঁচুনি ও রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা সাবিনাকে জেলা সদর হাসপাতাল নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে হাসপাতালে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো:শাহজাজান বলেন, ধাএী দিয়ে বাড়িতে সন্তান প্রসব হওয়ার পর প্রসূতির মৃত্যু হয়েছে জানতে পারি। পরিবারের কাছ থেকে এখনো লিখিত ভাবে কোন অভিযোগ পাইনি। বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু