,

জামাল ভূঁইয়া করোনামুক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পরই এসেছিল দুঃসংবাদটা। করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

স্বস্তির খবর হলো, খুব দ্রুতই করোনা থেকে সেরে উঠেছেন জামাল। আজ (রোববার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল ফিরে আসলেও জামাল ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান। তারপরই তিনি করোনাক্রান্ত হন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকেন।

এদিকে জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল। এখন তিনি সুস্থ হয়ে উঠায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা আছে।

আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ। হাতে এখন মোটামুটি সময় আছে। জামাল ভূঁইয়া এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠার কথা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক